রোজদিন ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখন পর্যন্ত ৯৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকশো জন এখন ও নিখোঁজ। ভয়ঙ্কর এই দুর্যোগে আরও মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নেপালের সরকারি সূত্রে প্রকাশ, ৮৫ জন নিরাপত্তা রক্ষী, ৪৮৪ জন পর্যটক, ৬০ জন জলবিদ্যুৎ কর্মী নিখোঁজ।। সন্ধ্যা সাতটা অবধি উদ্ধার হওয়া মৃতদেহগুলির পরিচয় জানা যায় নি।
নিখোঁজ দের মধ্যে ৪৪ জন নেপালের সেনা কর্মী, ২৮ জন পুলিশ কর্মী ১৩ জন সশস্ত্র পুলিশ কর্মী আছেন।
৩৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালের পর্যটক দের খোঁজ মিলছে না।
রাসুয়াগাধি কাস্টমস অফিস ও অভিবাসন অফিসের সঙ্গেও যোগাযোগ করা যায় নি। মোটর চলে এমন ১৯ টি সেতু ও ৪০ কি মি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ সমানে চলছে।
নেপাল সরকার যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চালাচ্ছে। ভোটেকোশি,ত্রিশুলি নদীর বন্যায় ভেসে গেছে ওই দেশের বিস্তীর্ণ এলাকা।
প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জাতির উদ্দেশ্যে বার্তায় বলেন, উদ্ধার, খোঁজ ও ত্রাণ কে সরকার অগ্রাধিকার দিয়েছে। আহতদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে ভারত সরকার দশ টন ত্রাণ পাঠিয়েছে।
বিদেশ্মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, তাঁরা নেপালের পাশে আছেন।

Be the first to comment