CAMAC STREET OFFICE: ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড খোলার জল এবার গড়াল সুপ্রিম কোর্টে

Spread the love

রোজদিন ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড বা সাইনবোর্ড খোলা নিয়ে।জল গড়াল এবার সুপ্রিম কোর্টে। সম্প্রতি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে তৃণমূলের দলীয় বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। কিন্তু তৃণমূলের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী। সেই সিদ্ধান্তের পর তাই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল তৃণমূল। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। অভিযোগ, কিছু দিন আগে সেখান থাকা বিলবোর্ড বেআইনি বলে খুলতে যায় কলকাতা পুরসভা ও পুলিশ। সেই সময়ই অভিষেক ও দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি হয়।।এমনকি, পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় বলে অভিযোগ ওঠে। ওই বিলবোর্ড খুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলকর্মীরা সেই জায়গায় ব্যানার ঝুলিয়ে দেন। তাঁদের বক্তব্য, তাড়াহুড়ো করে বিলবোর্ড খুলে দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য শোনাই হয়নি। একতরফা ভাবে ওই বিলবোর্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। যদিও মামলায় হস্তক্ষেপ করতে চাননি বিচারপতি রাজা বসু চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*