দশে দশ

Spread the love
  1. বিপর্যয়ের পরে ৯ দিন কেটে গিয়েছে। নেপালে এখনও চলছে উদ্ধারকাজ। এর মধ্যেই শুক্রবার রাতে ৫ বছরের শিশু-সহ আরও ৩ ভারতীয়কে উদ্ধার করল সেনা। ত্রিশূলির সুড়ঙ্গেও প্রাণের খোঁজ মিলেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার সকাল পর্যন্ত নেপালে ১২৫৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৫০৫৩ জন এখনও নিখোঁজ।
  2. শিক্ষক দিবসে বিদ্যাসাগরের মূর্তি পড়ে রইল ঝোপের মধ্যে। বারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং বারুইপুর পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানের এই ছবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
  3. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
  4. দমকলের তরফে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করার নির্দেশ দেওয়া হয়। দমকলের দাবি, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড়সড় ত্রুটি রয়েছে বিল্ডিংয়ে। দিনকয়েক আগেই তারা ৯ নং ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিট করে গিয়েছিলেন। গোটা বিল্ডিংয়ের ফায়ার অডিট করতে গিয়ে দেখা যায় যে ৬ ও ৭ তলা, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস হিসাবেই পরিচিত, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় একাধিক ত্রুটি রয়েছে।
  5. আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রীর সঙ্গে উদ্ধার হয়েছে পচা মাছ ও মাংস। দুই জেলার কয়েকজন হোটেল মালিককে নোটিস দিয়েছে প্রশাসন।
  6. নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। রেল প্রাথমিক ভাবে মনে করেছিল, শুক্রবার রাতের মধ্যেই মেরামতির কাজ সেরে ফেলা যাবে। কিন্তু শনিবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেই কাজ এখনও শেষ করা যায়নি। তবে পূর্ব রেল জানিয়েছে, কাজ একেবারে শেষের পথে।
  7. কেরলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তামিলনাড়ুর আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। শুক্রবার গভীর রাতে কেরলের ত্রিশূর জেলায় পড়ুয়াদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
  8. তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী কেএন নেহরুর বাড়িতে হানা দিল দুর্নীতি দমন শাখা। শনিবার সকালে থিল্লাই নগরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান অফিসাররা। শুরু হয় তল্লাশি অভিযান।
  9. ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ খুব শীঘ্রই হামলা চালাতে পারে আমেরিকা। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  10. বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো কমপক্ষে ১০ জনের। তাঁদের বেশিরভাগই সেনা বাহিনীর কর্মী। জখম কমবেশি ৬০ জন। পশ্চিম বলিভিয়ার ভিয়াচা শহরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*