Kmc ward delimitation issue, শুনানি শুরু হোল 

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস (Kmc ward delimitation issue) নিয়ে আজ পুর ভবনে শুনানি শুরু হয়েছে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি, সাধারণ মানুষও সেখানে গিয়ে তাঁদের মতামত জানিয়ে আসেন।

বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, কোনও আলোচনা না করেই একতরফা ভাবে পুর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে৷ ১৪৪টি ওয়ার্ডের পুনর্বিন্যাস করে ২০৯টি করা হয়েছে।

উল্লেখ্য, পুজোর পর কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কংগ্রেসের পক্ষে আশুতোষ চ্যাটার্জি, প্রশান্ত দত্ত,অজিতেশ পান্ডে আজ পুর ভবনে যান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে তাঁরা ওখানে গিয়ে পুনর্বিন্যাসের ধরণ নিয়ে আপত্তি জানান।

তৃণমূলের পক্ষে বৈশ্বানর চ্যাটার্জি গেছিলেন। তাঁদেরও পুনর্বিন্যাস যেভাবে করা হয়েছে বিজেপির অশোক সিনহার নেতৃত্বে চার জনের এক প্রতিনিধি দল আজ পুরভবনে শুনানিতে যান।

আগামী ৯ সেপ্টেম্বর অবধি এই শুনানি হবে। পুর প্রশাসক স্মিতা পান্ডে জানান, এখানে সবাই নিজেদের বক্তব্য জানাতে পারেন।

আজ অনেক সাধারণ মানুষও নিজেদের বক্তব্য জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*