Iপ্রতিবেদন: আজ ৫ সেপ্টেম্বর শনিবার, নোবেলজয়ী মাদার টেরেসার (MOTHER TERESA) মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে এদিন মাদারকে শ্রদ্ধা জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে সোশ্যাল মিডিয়ায় মাদারকে স্মরণ করে পোস্ট করেন তিনি। দুপুরে আচমকাই উপস্থিত হন মাদারের স্মৃতিবিজড়িত মিশনারিজ অফ চ্যারিটিতে। সেখানে গিয়ে মাদারের উদ্দেশ্য শ্রদ্ধা জানান তিনি। সেখানে সিস্টার মেরি জোসেফের সঙ্গেও দেখা করেন তিনি। পরে সেই মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ওই পোস্টে মিশনারিজ অফ চ্যারিটিতে তাঁর অনন্য অভিজ্ঞতাও ভাগ করে নেন সকলের সঙ্গে।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ আমি মিশনারিজ অফ চ্যারিটিতে গিয়েছিলাম — এটা আমার কাছে উষ্ণতা, সহমর্মিতা ও উপলব্ধিতে ভরা এক গভীরভাবে স্পর্শকাতর অভিজ্ঞতা।
আমি মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি জোসেফ এমসি-এর সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেছি।
আমি মাদার টেরেসাকেও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছি, যাঁর সেবার অসাধারণ জীবন অসংখ্য মানুষের জীবনকে বদলে দিয়েছে এবং আজও সারা বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। মানবতার প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সেবার তাঁর চিরন্তন বার্তা আজও একই ভাবে আমাদের শক্তি জোগায়।
আমরা একটি সমানাধিকার ও শান্তিপূর্ণ ভারতের স্বপ্ন ভাগ করে নিয়েছি—যা ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও সহমর্মিতার ওপর প্রতিষ্ঠিত রয়েছে।”

Be the first to comment