রোজদিন ডেস্ক :
এক মাসে ৮৯ শিশুর মৃত্যু!! (89 Children Death In One Month) মর্মান্তিক এই ঘটনায় মালদা মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর কে এই পদ থেকে অপসারিত করলো স্বাস্থ্য দফতর। গত মাসে ওই হাসপাতালে শিশুদের মৃত্যু মিছিলের খবরে নড়ে চড়ে বসেছিল স্বাস্থ্য ভবন। এর কারণ সরেজমিনে খতিয়ে দেখতে পাঠানো হয় চার সদস্যর বিশেষজ্ঞ দল কে। তাঁদের রিপোর্টে উঠে আসে জেলার ভয়াবহ ছবি। সিংহ ভাগ শিশুই মূলত অপুষ্ট, জন্মগত শ্বাসকষ্ট, কম ওজনের ছিল। অনেকে হৃদরোগ, জন্ডিসেও ভুগছিল।
এর পাশে তাদের চিকিৎসা গত ত্রুটি, পরিকাঠামো, প্রশাসনিক গাফিলতি ও চিহ্নিত করেন বলে সূত্রের খবর। বিশেষজ্ঞ দলের প্রাথমিক রিপোর্টের পর কঠোর ব্যবস্থা নেয় স্বাস্থ্য ভবন। সুপারকে অপসারিত করার পাশে ওখানকার সার্বিক পরিস্থিতি ও খতিয়ে দেখা হচ্ছে।
মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য ছিল, মৃত শিশুদের সিংহ ভাগই রেফার হয়ে ওখানে আসে৷ শারীরিক সমস্যা নিয়েই তারা এসেছিল। যদিও সেই বক্তব্য মানেনি স্বাস্থ্য ভবন।

Be the first to comment