রোজদিন ডেস্ক :
কাশ্মীরের বদগামে কুখ্যাত লস্কর এ তৈয়বার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ইয়াসির নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে (Terrorist killed in Kashmir)। বহুদিন ধরে নিরাপত্তা বাহিনী তাকে খুঁজছিল। সূত্রের খবর, সি আর পি এফ সহ একাধিক নিরাপত্তা বাহিনী যৌথ ভাবে বদগাম, পুঞ্চ এলাকায় তল্লাশি অভিযান চালায়। এতে ইয়াসির প্রাণ হারায়। জম্মু কাশ্মীর পুলিশ এই সাফল্যের কথা সমাজ মাধ্যমে জানিয়ে লেখে, “তুমি পালাতে পারো, কিন্তু লুকোতে পারবে না! ”
সূত্রের খবর ইউসমার্গ পাহাড়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ নিরাপত্তা বাহিনী ইয়াসির সহ সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলে। উভয় পক্ষে গুলির লড়াই এ ইয়াসির প্রাণ হারালেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।
নিহত জঙ্গি ইয়াসিরের কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা সহ নানা জঙ্গি কার্যকলাপের অভিযোগ ছিল।

Be the first to comment