রোজদিন ডেস্ক :
ঢাকুরিয়ায় এক সুইমিং পুলে ডুবে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে (Young swimmer’s tragic death) কিশোর সাঁতারু সরিপ ঘোষ ( ১৬)। দীর্ঘ দিন ধরে দক্ষতার সঙ্গে সাঁতারে অভ্যস্ত কিশোর কিভাবে সুইমিং পুলের জলে ডুবে গেল তা নিয়ে বিস্মিত তার পরিবার, এলাকার মানুষ জন ও। সূত্রের খবর, সাঁতার কাটতে নেমে জলে তলিয়ে যাওয়ার বহুক্ষণ পরেও কার ও নজরে আসেনি তা। মিনিট পনের পর তা নজরে এলে তড়িঘড়ি তাকে অচেতন অবস্থায় জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে চলে যায় কিশোর। শুক্রবারের এই
মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। সরিপের শোকার্ত পরিবার এতে সুইমিং পুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেন দীর্ঘ ক্ষণ তার অনুপস্থিতি কার ও নজরে এলো না, তা খতিয়ে দেখছেন তদন্ত কারীরা। এলাকার নামী সুইমিং পুলে প্রশিক্ষিত নজরদারি কর্মী ছিলেন কিনা, থাকলেও তাঁরা তখন কোথায় ছিলেন, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। তরতাজা প্রাণবন্ত এক কিশোর এই ভাবে পুলের জলে তলিয়ে গিয়ে আর ফিরবে না, এই কথা মানতে পারছেন না কেউ। এই ঘটনায় কার ও গাফিলতি ছিল কিনা তা দেখা হচ্ছে। সুইমিং পুলের সিসিটিভি সহ সব কিছু পুলিশ খতিয়ে দেখছে।
কিশোরের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ, প্রশাসন।

Be the first to comment