রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Prime Minister ‘s Birthday) উপলক্ষে রাজ্যে জোড়া কর্মসূচি নিচ্ছে নয়া সরকার। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। ওইদিন থেকে শুরু করে ১০ অক্টোবর ( মহালয়া) অবধি নানা অনুষ্ঠানের আয়োজন করছে নবান্ন। সূত্রের খবর, এই উপলক্ষে সেবা সঙ্কল্প অভিযান শুরু হবে। সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ” আশীর্বাদের প্রদীপ ” ও ” প্রাঙ্গণে উৎসব ” নামের দুটি কর্মসূচিতে।
নবান্ন সূত্রে প্রকাশ, মোদিজির জন্মদিন থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি গিয়ে প্রদীপ জ্বালানোর আহবান জানানো জবে। বর্তমান সরকার, বিশেষ ভাবে মোদি জমানার জনসেবা ও বিকশিত ভারত ২০৪৭ এর সঙ্কল্পের প্রতীক হবে এই উদ্যোগ।
রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানেও নানা কর্মসূচি পালনের কথা ভাবছে রাজ্য। পথ নাটক, পদযাত্রা, বাইক মিছিল, রক্তদান শিবির ইত্যাদি নানা জন সেবা মূলক কর্মসূচিও নেওয়া হবে।
রাজ্যের বিভিন্ন এলাকায় “সেবা সেতু ” শিবিরের মাধ্যমে আমজনতাকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য নথিভুক্ত করার উদ্যোগ ও নেওয়ার কথা ভাবা হচ্ছে।
আশীর্বাদের প্রদীপ ও প্রাঙ্গণে উৎসব কর্মসূচির মাধ্যমে ও সরকারি প্রকল্পের সুবিধা প্রচার, আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন মহাসমারোহে শারদোৎসবের সূচনা করতে চায় রাজ্য। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।

Be the first to comment