১০টা

Spread the love
  1. জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপকদের সঙ্গে আলাপ-আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৭ লোক কল্যাণ মার্গে এই আলাপচারিতায় তিনি বলেন, ‘ছাত্রদের প্রতিভা চিহ্নিত করা জরুরি।’
  2. স্বচ্ছ নিয়োগের বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “রামকৃষ্ণ মিশনে বিদ্যালয়গুলির, যাঁরা পরিচালনা করেন, সেই মহারাজরা খারাপ কিছু করতে পারেন বিশ্বাস করেন? যিনি সব ত্যাগ করে এসেছেন, পশ্চিমবঙ্গ সরকার তাঁদের হাতে শিক্ষক নিয়োগের বিষয়টা ছেড়ে দিয়েছেন। শুধু তিনজন রামকৃষ্ণ মিশনের মহারাজ নন, এসএসসিতে আইআইএম থেকেও একজনকে সদস্য হিসেবে রেখেছি। আমরা শিক্ষক নিয়োগ করে দেব নিশ্চিন্তে থাকুন। সুপ্রিম কোর্টর নির্দেশ, হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে করে দেব। কোনও অন্যায় হবে না।
  3. শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারের বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রতি জেলায় দু’টি করে সিএমশ্রী স্কুল হবে। একই সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে গড়ে তোলা হবে সেন্টার ইন এক্সলেন্স ইন স্পোর্টস সেন্টার।’
  4.  শনিবার সন্ধ্যায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মেরামতের কাজ শেষ হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা পরীক্ষার পর স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। এ দিন সন্ধ্যায় রেল লাইনের উপরে ট্রায়াল রান করা হয়। সমস্ত সুরক্ষাবিধি খতিয়ে দেখে ট্রেন চলাচলের ঘোষণা করা হয়।
  5. ঝিরাম ঘাঁটি মাওবাদী হামলায় ১০ জনকে দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত। তবে এখনও সাজা ঘোষণা হয়নি। ২০১৩-র সেই ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে ১০ জন ছিলেন পুলিশকর্মী।
  6. বিহারের ২২টি জেলা বন্যাকবলিত বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ‘নেপাল থেকে জল ছাড়ার দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টা নিয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল।’
  7. উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিনহাটা ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। রুটিন চেকআপ চলাকালীন অবস্থায় হঠাৎ ডিপোর মেকানিকরা বাসটিতে কালো ধোঁয়া দেখতে পায়। মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে।
  8. ডেকার্স লেনে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। একাধিক খাবারের দোকানে অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
  9. সংসদ সহায়তা কেন্দ্র খুলতে এসে কালো পতাকার দেখলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। শনিবার সন্ধ্যায় ভগবানগোলার ঘটনা। কালো পতাকা প্রদর্শন করেন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকরা।
  10. ১০ দিন পরে নেপালের ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো এক চিনা নাগরিককে। শনিবার ২২৫ মিটার দীর্ঘ সেই সুড়ঙ্গ থেকে তাঁকে বার করে আনে উদ্ধারকারী দল। পরে তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*