রোজদিন ডেস্ক :
শুধু শিক্ষকরাই নন, পড়ুয়াদের কাছেও অনেক কিছু শেখার আছে বলে রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু মনে করেন। আজ দিল্লির বিজ্ঞান ভবনে (Teachers’s Day) সারা দেশের ৪৮ জন শিক্ষককে জাতীয় পুরস্কারে ভূষিত করেন তিনি। নিজের শিক্ষক জীবনের কথা স্মরণ করে বলেন, পড়ুয়াদের কাছেও তিনি অনেক কিছু শিখেছেন। তাদের কাছে পাওয়া স্নেহ, ভালবাসাকে জীবনের অন্যতম প্রাপ্তি বলে উল্লেখ করেন।
শিক্ষকদের স্মরণ করে বলেন,তাঁদের স্নেহ ভালোবাসাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসারে সমাজ সংস্কারক সাবিত্রী বাই ফুলের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্র পতি।
আজ ২৬ জন শিক্ষক ও ২২ জন শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করা হয়।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি (President) সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করা হচ্ছে।

Be the first to comment