প্রতিবেদন: আগামী ৩ অক্টোবর ফুটবলের মক্কা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি ভারত। এর জন্য বুধবারই ভারত সফরের দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ কার্লো আনসেলত্তি। দলে মোটামুটি প্রথম সারির প্রায় সব তারকারাই রয়েছেন। অতএব ব্রাজিল কেমন দল আনবে, এই নিয়ে কলকাতার ব্রাজিল ফ্যানদের মধ্যে যে সব প্রশ্ন তা শেষ হল। দল ঘোষণার আগেই অবশ্য ম্যাচের টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে উঠেছে। ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলির যে টিম ঘোষণা করেছে ব্রাজিল, তা রীতিমতো তারকাখচিত। ফরোয়ার্ডে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, এনড্রিক, জোয়াও পেদ্রোর মতো তারকারা রয়েছেন। মাঝমাঠে গিমারেস, আন্দ্রে স্যান্টোস, ডগলাসদের পাশে ডিফেন্সে মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাঘেলাসরাও থাকছেন। তবে তালিকায় নাম নেই অ্যালিসন বেকারের। বিশ্বকাপে খারাপ ফলের পর দলের খোলনলচে বদলানোর উদ্যোগ নিয়েছেন কোচ আনসেলত্তি। ‘২৮ এর কোপা আমেরিকা এবং ‘৩০ এর বিশ্বকাপের লক্ষ্যে এবার দল গড়ছে তারা। ভারতে আসার আগে কোচ বলছেন, ফ্রেন্ডলি ম্যাচগুলি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ, সামনে কোপা আমেরিকা রয়েছে। ২০৩০ বিশ্বকাপ রয়েছে। দল হিসেবে কোথায় দাঁড়িয়ে আমরা, দেখে নিতে হবে।
যুবভারতীতে ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। তার তিনদিন পরেই আর এক বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। আগামী ৬ অক্টোবর যুবভারতীতে আয়োজিত হবে ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। দুই বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে নামার আগে ভারত খেলবে পানামার বিরুদ্ধে। ধারেভারে ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকা পানামা এবারের বিশ্বকাপে খেলেছে। আগামী ২৬ সেপ্টেম্বর তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। খেলা হবে

Be the first to comment