21Kg loss in 48 days! আঁতকে উঠে কারাবন্দিকে জামিন দিলো বম্বে উচ্চ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক: মাত্র আটচল্লিশ দিনের কারাবাসে একুশ কিলো ওজন কমে যাওয়া বন্দিকে জামিন দিলো বোম্বে উচ্চ আদালত।
সূত্রের খবর, গত জুন মাসে গ্রেফতার হওয়া রাধা মোহন মিশ্র শারীরিক অসুস্থতার জন্য জামিনের আবেদন করেন।
সোমবার বিচারপতি মিলিন্দ যাদব বন্দির শারীরিক পরিস্থিতি খুব ই উদ্বেগ জনক বলে জানান। ধৃত ব্যক্তি বমি, অজ্ঞান হয়ে যাওয়া সহ নানা উপসর্গে ভুগছেন। মাত্র ৪৮ দিনের কারাবাসে তাঁর ওজন ২১ কিলো কমে যাওয়ায় গভীর উদ্বেগ ব্যক্ত করেন বিচার পতি। শারীরিক কারণে সাধারণত জামিন মঞ্জুর করা যায় না। কিন্তু রাধা রমণ মিশ্রের শারীরিক পরিস্থিতি তে তাঁকে জামিন দেয় আদালত।
প্রতিবেশী এক পরিবার কে ভয় দেখানো, ব্ল্যাকমেল করার অভিযোগে তাঁকে জুন মাসে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু কারাবাসে থাকাকালীন যেভাবে তাঁর ওজন কমেছে, এতে চিন্তার কারণ দেখছে আদালত।
তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে বোম্বে উচ্চ আদালত।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*