Food Safety- ২৫ টি খাবারের দোকানের লাইসেন্স বুধবার সাসপেন্ড করলো পুরসভা

Spread the love

রোজদিন ডেস্ক: খাবারের মূল্যায়নে উত্তীর্ণ না হওয়ায় বুধবার ২৫ টি বিপণির লাইসেন্স সাসপেন্ড করলো কলকাতা পুরসভা। গত কয়েকদিন ধরে পচা, বাসি, অসুরক্ষিত খাবারের বিরুদ্ধে অভিযান হচ্ছে।। কলকাতা পুরসভা গতকাল চল্লিশটি রেস্তোরাঁ, বিপণির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।।এইদিন আরও ২৫ টি বিপণির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।
এর পাশে বুধবার একাধিক শপিংমলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। কয়েক ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়।
পুলিশ, দমকল প্রমুখ তা খতিয়ে দেখেন।
উৎসবের মরসুমে সার্বিক নিরাপত্তা র লক্ষ্যে এই অভিযান চলে।
খাদ্য সুরক্ষা নিয়েও কড়া অবস্থান নিয়েছে রাজ্য। বিভিন্ন রেস্তোরাঁ, মিষ্টির বিপণি তে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে পার্ক স্ট্রীটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর বেশ কিছু হোটেল বন্ধ করে দিয়েছে প্রশাসন।। কর্মীরা এতে খুব ই অসুবিধায় পড়েছেন। উৎসবের মরসুমে রুজি রোজগার বন্ধ থাকলে কি করে তাঁরা সংসার চালাবেন তা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগ, দুশ্চিন্তা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*