Crane Collapse – গুজরাটের গান্ধী নগরে বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা, উদ্ধার কাজ চলছে

Spread the love

রোজদিন ডেস্ক: গুজরাটের গান্ধীনগরে নির্মাণ স্থলে ক্রেন ধসে বহু শ্রমিকের আটকে পড়েছেন। বুধবার সন্ধ্যায় কুদাসন এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শ্রমিকদের জরুরি ভিত্তিতে উউদ্ধারের চেষ্টা হচ্ছে। চারজন কে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওখানে পনের জন মত শ্রমিক কাজ করছিলেন। দশ জনের আটকে থাকার আশঙ্কা।
পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকলের চারটি ইঞ্জিন ঘটনা স্থলে উদ্ধারের কাজ করছে। রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও। কর্তৃপক্ষ, উদ্ধার কারীদের আশা, আটকে থাকা সবাইকেই নিরাপদে উদ্ধার করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*