দশে দশ

Spread the love
  1. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
  2. ভারতের জন্য ‘ইভলগা FG’ হাই-স্পিড ট্রেনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্রেনকে ভারতীয় হাই-স্পিড রেল ব্যবস্থার সম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে।
  3. তোলাবাজি এবং হুমকির অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। বর্ধমান-দুর্গাপুরের সাংসদের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে রানিগঞ্জ থানায় এফআইআর হয়।
  4. হুগলির পাণ্ডুয়া ব্লকের বৈঁচির তারাজোল গ্রামে কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসা। অথচ নামে মাদ্রাসা থাকলেও বাস্তবে তার কোনও পরিকাঠামোই গড়ে ওঠেনি। যেখানে মাদ্রাসা হওয়ার কথা ছিল, সেখানে এখন বড় বড় গাছ লাগিয়ে ঘেরা হয়েছে।
  5. মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে রবিবার রাতে। জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
  6. রঘুনাথগঞ্জ থানার তারানগর সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় গত কয়েক দিন ধরেই নদীর ভাঙন চলছিল। তবে রবিবার সন্ধ্যায় আচমকাই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। নদীর পাড়ের বড় একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই ভাঙনের সঙ্গেই নদী গর্ভে তলিয়ে যায় এলাকার পুরোনো মনসা মন্দিরটি।
  7. আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ সেপ্টেম্বরও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  8. দিল্লির স্বরূপনগরে রবিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেখানকার একটি মাঠ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। ওই ব্যক্তির গলায় ও বুকে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ২-৩ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
  9. দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতেও মহসিন নকভির হাত থেকে ট্রফি নিলেন না হরমনপ্রীত কৌররা।
  10. রবিবার ইউক্রেন সীমান্তের রাশিয়ার ড্রোন হামলায় বরিসের পাশাপাশি অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপদেষ্টা গুন্টার সাউটার-সহ ইউরোপের একাধিক কূটনীতিক, নিরাপত্তা উপদেষ্টারা। হামলার পরেই রাশিয়ার বিরুদ্ধে একযোগে তোপ দেগেছে পোল্যান্ড ও ইউক্রেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*