রোজদিন ডেস্ক :
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর দায়ে গ্রেফতার হওয়া কংগ্রেস নেতা অতনু দাস আজ জামিন পেলেন। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তিন দিন সেখানে থাকার পর আজ তাঁকে আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।
সরকার পক্ষের আইনজীবী তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করেন।। এই ঘটনায় আরও দুই অভিযুক্ত আশুতোষ চ্যাটার্জি ও প্রদীপ প্রসাদ কেও আদালত জামিন দিয়েছে।
এতে খুশি দলের নেতা, কর্মী, সমর্থক রা।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি একে সত্যের জয় বলে মন্তব্য করেন। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ যোশি, দলের সব নেতা কর্মী, দলের আইনি শাখা সহ সবাইকে ধন্যবাদ জানান।

Be the first to comment