রোজদিন ডেস্ক :
আসন্ন উপ নির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগরে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন ঋতব্রত ব্যানার্জি। গতকাল সাবেক তৃণমূল এই দুই কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আজ ঋতব্রত ব্যানার্জি জানান, নন্দীগ্রাম কেন্দ্রে মহম্মদ এতেসামুল হক ও রেজিনগরে সফিউজ্জামান শেখ তাঁদের প্রার্থী হচ্ছেন। তিনি আজ ও দৃঢ়ভাবে দাবি করেন তাঁরাই আসল তৃণমূল।
উল্লেখ্য, রাজ্যে বিভাজিত তৃণমূলের দুই শিবিরের প্রতীক নিয়ে এখনও ফয়সালা হয়নি। এর মধ্যেই দুই কেন্দ্রে উপ নির্বাচন হতে চলেছে৷ ১৬ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র পেশের শেষ দিন। ইতিমধ্যে কংগ্রেস, বামফ্রন্ট, মমতাপন্থী তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে। আজ ঋতব্রত শিবিরের প্রার্থী ও ঘোষণা করা হোল। রাজ্যের শাসক বিজেপি এখন অবধি এই দুই উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি।
আজ, কালের মধ্যে ই তা ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করেন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী বসার আগে মধ্যমগ্রামে তাঁর তরুণ আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ নৃশংস ভাবে খুন হন। তাঁর মা হাসি রথ প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন উঠেছে। হাসি রথ জানিয়েছেন, এখন মুখ্যমন্ত্রী তাঁদের অভিভাবক। উনি যা সিদ্ধান্ত নেবেন তাঁরা মানবেন। দল তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করলে আপত্তি নেই বলে তিনি ইঙ্গিত দেন।
অন্যদিকে উপ নির্বাচনে দুই প্রার্থীর নাম ঘোষণা করে ঋতব্রত ব্যানার্জি দাবি করেন, তাঁরা ই আসল তৃণমূল। তাঁদের প্রার্থীরা দলের প্রতীক ঘাসের ওপর জোড়াফুল দিয়েই মনোনয়ন জমা দেবেন। প্রতীক জটিলতা নিয়ে প্রশ্নে এর জন্য নির্বাচন কমিশন আছে বলে তিনি জানান। আজও বলেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি প্রার্থী হলে তাঁরা প্রার্থী দিতেন না।
তাঁরা বিজেপি হাতের পুতুল, বি টিম বলে সাবেক তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিরোধী নেতা জানিয়ে দেন, উপ নির্বাচনে তাঁদের প্রধান প্রতিপক্ষ ই হোল বিজেপি।
অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে সিপিএম প্রার্থী দেওয়ায় বামফ্রন্টের অন্দরেও ফাটল দেখা দিয়েছে। এই আসনটি আরএসপি দাবি করলেও সিপিএম প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ আর এস পি বিকাশ মিশ্রর নাম তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। ফলত ওখানে রীতিমত বেকায়দায় সিপিএম তথা বামফ্রন্ট।
মাত্র দুটি কেন্দ্রে উপনির্বাচন হলেও রাজ্যে পালাবদলের নিরিখে তা গুরুত্বপূর্ণ। বিজেপির বিরুদ্ধে কোন দল প্রধান বিরোধী হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
দুই কেন্দ্রেই বিরোধী দের একাধিক প্রার্থী থাকায় তাঁরাই জয়ী হবেন বলে নিশ্চিত বিজেপি নেতৃত্ব।

Be the first to comment