রোজদিন ডেস্ক
দল নাম ঘোষণার পর আজই নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করলেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা কে সঙ্গে নিয়ে আজ ওখানে বিশাল মিছিল হয়। পুরোভাগে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দল নন্দীগ্রামের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর স্থানীয় শিব মন্দির, জানকীনাথ মন্দিরে পুজো দেন হাসিরানী রথ। দল প্রার্থী করায় তিনি খুশি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁর নাম সুপারিশ করেছিলেন। দল এতে সিলমোহর দেয়। আজ তাঁকে নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান দলের কর্মী সমর্থকরা।

Be the first to comment