SEX TOY IMPORT: ‘নিষিদ্ধ’ বস্তু কেন, সেক্স টয় আমদানির ওপর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বাণিজ্যিক সংস্থা

Spread the love

প্রতিবেদন: ‘নিষিদ্ধ বস্তু’-র তকমা লাগিয়ে দেশে সেক্স টয় আমদানির (SEX TOY IMPORT) ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কাস্টমস বিভাগ। তাদের সেই এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি বাণিজ্যিক সংস্থা। আদালতে তাদের দাবি, ভারতীয় কাস্টমসের এই এক্তিয়ারই নেই। সংস্থার আরও দাবি, বডি ম্যাসাজার কিংবা সেক্স টয়কে কোনওভাবেই নিষিদ্ধ পণ্য বলা যায় না। এই ধরনের পণ্য দেশের বাজার এবং অনলাইন বিপণন সংস্থায় সহজলভ্য। সেক্ষেত্রে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করায় তাদের ব্যবসায় প্রভাব পড়ছে। কারও ব্যবসার অধিকারে এভাবে হস্তক্ষেপ করা যায় না। আগামী ৯ অক্টোবর এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে’র এজলাসে। যদিও মামলায় প্রাথমিক ভাবে শুনানিতে কাস্টমস আইনে সেক্স টয় আমদানি নিষিদ্ধ করা শুল্ক বিভাগের এক্তিয়ারভুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আগামী দু’সপ্তাহের মধ্যে কাস্টমসের বক্তব্য হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।যদিও কাস্টমসের তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের যুক্তি, কাস্টমস আইনের ১২৮ নম্বর ধারায় নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাকারীকে আবেদন করতে হত। তবে এক্ষেত্রে তা করা হয়নি। সুতরাং মামলাটির কোনও গ্রহণযোগ্যতাই নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*