TMC SYMBOL CONTROVERSY: রাতেই কমিশনে মমতাদের চিঠি, নির্দেশ মেনে জানিয়ে দিলেন তিন পছন্দের প্রতীক

Spread the love

প্রতিবেদন: চূড়ান্ত শুনানির পর বৃহস্পতিবার রাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক (TMC symbol controversy) ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। যুযুধান দুই পক্ষকেই চিঠি দিয়ে তাদের অন্তর্বর্তীকালীন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় কমিশন। ফলে আসন্ন উপনির্বাচনে তৃণমূলের আর কোনও প্রার্থীই রইল না। সেই সঙ্গে থাকল না ঘাস ফুল প্রতীকও। আজ শুক্রবার সকাল এগারোটার মধ্যে দুই শিবিরকে তাদের পছন্দের তিনটি করে প্রতীক জমা দিতে বলা হয়। সেখান থেকেই তৃণমূলের দুই শিবিরের জন্য নতুন প্রতীক চূড়ান্ত করবে কমিশন।

এই বার্তা পর রাতেই কমিশনে পৌঁছে যায় কালীঘাট তৃণমূলের চিঠি। সেখানে মুক্ত প্রতীকের তালিকা থেকে তিনটি পছন্দের কথা জানিয়ে দেয় তারা। এদিকে প্রতীক নিয়ে কমিশনের নির্দেশ মেনে বিকল্প পছন্দ জানিয়ে দিলেও কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত মানতে পারছে না কালীঘাট শিবির। কমিশনের সিদ্ধান্ত নিয়ে আগেই আপত্তি জানিয়েছে কালীঘাট শিবির। বৃহস্পতিবার রাতে কমিশন নাম ও প্রতীক ফ্রিজ করে যে রায় দিয়েছে, তা অবৈধ বলে দাবি করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই রায় নিয়ে আপত্তি ঘোর আপত্তি রয়েেছে খোদ তৃণমূলনেত্রীরও। ফলে কমিশনের নিয়ম মেনে আপাতত বিকল্প প্রতীক বাছাইয়ের সিদ্ধান্ত নিলেও আগামীদিনে এই নিয়ে বড় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*