SUPREME COURT NOTICE: ২০ এনসিপিআই সাংসদকে কারণ দর্শানোর নোটিস, আজ মামলা ফের সুপ্রিম কোর্টে

Spread the love

প্রতিবেদন: তৃণমূল থেকে রাতারাতি এনসিপিআইতে চলে যাওয়া ২০ জন লোকসভা সাংসদের ভবিষ্যৎ কী, তা কিছুটা স্পষ্ট হতে পারে আজ শুক্রবার। এদিন সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি। এই মামলায় সুপ্রিম কোর্ট ওই ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।ওই সাংসদদের নিজেদের অবস্থান আজ আদালতের সামনে স্পষ্ট করতে হবে। দলত্যাগ বিরোধী আইনে ওই সাংসদদের পদ কেন খারিজ করা হবে না, এই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। গত ১৯ জুন দলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদন করেন। পরে ওই আবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ২৭ জুলাই ও ১২ অগাস্ট তিনি আরও দুটি চিঠি দেন স্পিকারকে। কিন্তু স্পিকারের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। অভিষেকের অভিযোগ ছিল, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে এই ২০ সংসদ সদস্য অন্য একটি দলে যোগ দিয়েছেন এবং লোকসভায় আলাদাভাবে বসছেন। তাই তাঁদের সাংসদপদ খারিজ করতে হবে। সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেন, তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়ার পর কীভাবে তাঁরা অন্য দলে যোগ দিয়ে সংসদে বসতে পারেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*