Rahul Gandhi on TMC Symbol, তোপ বিজেপি, নির্বাচন কমিশনকে

Spread the love

রোজদিন ডেস্ক : 
তৃণমূল এর প্রতীক ফ্রিজ নিয়ে বিজেপি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে (Rahul Gandhi on TMC Symbol) তোপ দাগলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে আজ তিনি বলেন, প্রথমে ভোট চুরি, এরপর সরকার চুরি, এবার রাজনৈতিক দল ও চুরি করছে বিজেপি। প্রথমে শিবসেনা, এরপর এনসিপি, এখন তৃণমূল কংগ্রেস, প্রতিবারই এক কায়দায় রাজনৈতিক দলকে ভাঙার কাজ করছে বিজেপি ও নির্বাচন কমিশন।
প্রথমে এরা দল ভাঙায়, তারপর তার প্রতীক ছিনতাই করে, যখন একটি পুরো দলই চুরি হয়ে যায়, তখন লক্ষ লক্ষ ভারতীয়র ভোট তো চুরি হবেই।
সাবেক তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, এটা শুধু মমতা ব্যানার্জির ব্যাপার না, এটা সব রাজনৈতিক দল, সব ভোটদাতা, যাঁরা অবাধ, নিরপেক্ষ নির্বাচন চান, তাঁদেরও লড়াই।

সম্প্রতি রাজ্যের দুই উপ নির্বাচনে সমঝোতা নিয়ে তৃণমূল নেত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এর পরে রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতারা প্রতীক ফ্রিজ নিয়ে তাঁর পাশে দাঁড়ানো তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
গতকাল রাতে নির্বাচন কমিশন তৃণমূল এর প্রতীক ফ্রিজ করার খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ কংগ্রেসের কে সি বেণুগোপাল, সমাজবাদী নেতা অখিলেশ যাদব প্রমুখ এর তীব্র সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*