রোজদিন ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের আরও দুই বোনকে (Two more sisters of Imran Khan) সোমবার গ্রেফতার করা হয়েছে। এইদিন নোরিন নিয়াজি ও উজমা খান-কে গ্রেফতার করে পুলিশ৷ রবিবার তাঁর আরেক বোন আলিমা খান-কে গ্রেফতার করা হয়েছিল। তিন বোনকেই লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে।
২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পিটিআই-এর সমাবেশের আগে তাঁর তিন বোনকে গ্রেফতার করায় পাকিস্তানে চাপা উত্তেজনা, ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Be the first to comment