Vangar college এ বিক্ষোভ, পুলিশের লাঠি চার্জ, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজ সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়। ওই কলেজের পরিচালন সমিতির মাথায় বিজেপি নেতা সায়ন্তন বসু কে বসানোর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এস এফ সি, আই এস এফের পড়ুয়া রা। এইদিন সায়ন্তন বসু ওই কলেজে গেলে তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। এ বি ভি পি র সমর্থক দের সঙ্গে তাঁদের বচসা বাধে।
পুলিশ গোলমাল থামাতে লাঠি চালায়, কয়েকজন কে গ্রেফতার ও করে। রাত অবধি এর রেশ চলে। সহপাঠীদের মুক্তির দাবিতে এস এফ আই, আই এস এফের সমর্থক রা তুমুল বিক্ষোভ দেখান।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী ভাঙড় কলেজে প্রতিবাদী পড়ুয়া দের এপর লাঠি চালনার তীব্র নিন্দা করেন। আর এস এসের কর্মী সায়ন্তন বসু কে কোন যোগ্যতার ভিত্তিতে কলেজের মাথায় বসানো হয়েছে, প্রশ্ন তোলেন তিনি। এতে পড়ুয়া দের ক্ষোভ স্বাভাবিক বলে সুজন চক্রবর্তী মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*