National Film Awards, মঞ্চে উজ্জ্বল বাংলা

Spread the love

রোজদিন ডেস্ক : 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আজ উজ্জ্বল এই বাংলা। বিশিষ্ট পরিচালক -অভিনেতা অঞ্জন দত্ত র ‘চালচিত্র এখন’ সেরা বাংলা চলচ্চিত্রর সম্মান পেয়েছে।সৌরভ পালোধি পরিচালিত “অঙ্ক কি কঠিন” এর খুদে তিন শিল্পী ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে।
আজ গুজরাটের একতা নগরে এক বর্ণময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু এই সব পুরস্কার তুলে দেন।
এবার সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও ইয়ামি গৌতম। সেরা পরিচালক আনন্দ এল রাই।
প্রবীণ অভিনেতা অনন্ত নাগ কে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য
“দাদাসাহেব ফালকে” পুরস্কারে ভূষিত করেন রাষ্ট্র পতি। সেরা হিন্দি চলচ্চিত্রর খেতাব পেয়েছে “শ্রীকান্ত।”
দেশের বিভিন্ন রাজ্যের তারকা বিশিষ্ট বর্ণময় এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এবার থেকে দেশের বিভিন্ন পর্যটন ডেস্টিনেশনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এর মাধ্যমে ওই সব পর্যটন গন্তব্যগুলি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা। নতুন প্রতিভাকে এগিয়ে আনার জন্য নতুন মঞ্চ স্থাপনের কথাও বলেন তিনি। সেখানে উপস্থিত তারকারা নিজেদের চিন্তা ভাবনা তুলে ধরবেন বলে অশ্বিনী বৈষ্ণব জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*