রোজদিন ডেস্ক: ধর্মীয় কারণে কেউ বন্দে মাতরম না গাইলে তা অপরাধ হিসাবে গণ্য করা যায় না। মঙ্গলবার শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণে বিভিন্ন মহল কিছুটা হলেও স্বস্তিতে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জাতীয় গান, তার মর্যাদা আছে। এর দু স্তবক গাওয়া হোল, বা চার স্তবক তা বড় কথা নয়।
যাঁরা তা গাইবেন না, কেন্দ্র তাঁদের অপরাধী বলে গণ্য করবে না বলে তাঁরা মনে করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বন্দে মাতরম কে জাতীয় গানের মর্যাদা দিয়ে সর্বত্র তা গাইতে বাধ্য করা নিয়ে বিভিন্ন মহলে অনুযোগ উঠেছে। এর রেশ গড়িয়েছে শীর্ষ আদালতেও।

Be the first to comment