রোজদিন ডেস্ক: ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম।।তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন৷ ভারত সরকার তাঁর নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানা যায়৷
ভারতে বাংলাদেশের বর্তমান হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আগামী মাসে জেনেভায় রাষ্ট্র সঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন। আসাদ আলম সিয়ামের মত অভিজ্ঞ, কর্মদক্ষ কূটনীতিক কে হাই কমিশনার করে ভারত কে সুবার্তা দিলো ঢাকা, এমন ই মনে করেন ওয়াকিবহাল মহল।

Be the first to comment