- দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা-সহ ১৭টি জায়গায় ম্যারাথন তল্লাশি ইডির। কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে বুধবার সকালে হানা দেয় ইডি। তাঁর আলিপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কলকাতার বালিগঞ্জেও একই মামলার সূত্রে চলছে তল্লাশি অভিযান।
- তোলাবাজি, মারধর, মহিলাদের শ্লীলতাহানি, দাদাগিরি থেকে ভোট পরবর্তী হিংসা—একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা আর্সাদ উদ জামানকে গ্রেপ্তার করল পুলিশ।
- এসআইআর–এর স্ক্রুটিনি ঘিরে মালদার মোথাবাড়িতে হিংসাত্মক আন্দোলনের তদন্তে এ বার সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল এনআইএ। তাঁকে আগামী ২৪ সেপ্টেম্বর ডাকা হয়েছে।
- করোনাকালে পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদানে কেনা সরঞ্জাম ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় এ বার কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য প্রশাসনকে এ নিয়ে পুলিশে এফআইআর দায়ের করতে বলার পাশাপাশি, গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং নিয়ম মেনে তাঁর বেতন বা পারিশ্রমিক থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ের কথাও বলা হয়েছে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে।
- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাতেই অন্ধ্র–ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে অতি গভীর নিম্নচাপ, পুজোর মুখে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র জেরে উত্তাল হতে পারে দিঘার সমুদ্র। এই কারণে এখন থেকেই পর্যটকদের সতর্ক করল দিঘার প্রশাসন। একই সঙ্গে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।
- বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুসকিপুর, বড়গ্রাম এলাকায়। মৃতার নাম জ্যোতিকা হাঁসদা (৪)।
- শালবনির ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) গাড়ি আটকে তল্লাশি চালানোর চেষ্টা এবং সেই সঙ্গে হুমকি ও অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শালবনি থানার পুলিশ। ধৃত কার্তিক মাহাত এলাকায় ‘তারকাটা টিঙ্কু’ নামে পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
- অসমের উত্তর লখিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার, বিকেল সাড়ে ৫টা নাগাদ ১৩ নম্বর ওয়ার্ডের বেতমহল–গুরুদ্বার রোডের দু’টি গুদামে আগুন লাগে। গুদামে মজুত জুটের জুতো, পাট এবং ত্রিপল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। v
- অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে। একই পর্বে ভারতীয় দলের দলগত পদক হাতছাড়া হলেও ব্যক্তিগত পদকের জন্য লড়ছেন মনু।

Be the first to comment