প্রতিবেদন: শনিবার সাত সকালেই পথদুর্ঘটনা শহরে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি সজোরে ধাক্কা মারল গাছে। ভয়ঙ্কর দুর্ঘটনা কলকাতা ময়দানে ফোর্ট উইলিয়ামের কাছে। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। একটি গাছ উপড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ আসে। গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। দুর্ঘটনার ধরন দেখে পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনার সময় গাড়ির গতি একশো কিলোমিটারেরও বেশি ছিল। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সময় মতে গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় চালকও প্রাণে বেঁচে গিয়েছেন। সকালের দিকে ওই এলাকায় অনেক প্রাতঃভ্রমণকারী থাকে। কপাল জোরে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, এতেই স্বস্তি পুলিশের।

Be the first to comment