রোজদিন ডেস্ক: পর্যাপ্ত বৃষ্টি র অভাবে মহারাষ্ট্র র ২৬৫ টি তালুক কে খরা কবলিত হিসাবে ঘোষণা করলো রাজ্য সরকার। এল নিনো র প্রভাবে ওই রাজ্যের কৃষিকাজ সঙ্কটে। শনিবার মহারাষ্ট্র সরকার রাজ্যের ৩৫৮ টি তালুকের ২৬৫ টি কেই খরা কবলিত ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সরেজমিনে রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সূত্রের খবর, খরার ফলে রাজ্যের ৩২ টি জেলায় কৃষি কাজ ব্যাহত হয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে ১৮.৮% বৃষ্টি পাত কম হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। রাজ্য সরকার খরা কবলিত এলাকাগুলিতে ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি র ওপর নজর রাখা হচ্ছে।

Be the first to comment