Rahul Gandhi is ” mad person “, কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা কে ” পাগল “, বলে তীব্র কটাক্ষে বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর লাগাতার অভিযোগ উড়িয়ে শনিবার তিনি বলেন, এই সবের কোন ভিত্তি নেই। পরন্তু তিনি রাহুল গান্ধী কে পাগল মানুষ বলে মন্তব্য করেন। কেন তিনি বিরোধী নেতাকে এই তকমা দিলেন, তার ব্যাখ্যা করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, উনি ( রাহুল গান্ধী) কখনো দাড়ি গোঁফ কামান, কখনো আবার দাড়ি রাখেন! একদিন তিনি দেশে থাকেন, পরদিন ই বিদেশ চলে যান! তিনি এই ধরনের মানুষ কে পাগল মনে করেন,ওঁর বক্তব্যে কোন প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বোধ করেন না।
গুজরাটের একটি শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে গেছেন অদমের মুখ্যমন্ত্রী। অসম পেট্রো রসায়ন সংস্থা ও দীন দয়াল বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই প্রথম কান্ডলায় দিনে একশো পঞ্চাশ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেথানল প্রকল্প হচ্ছে। ২৩০০ কোটি টাকার এই যৌথ উদ্যোগে ৩৫০০ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বহু কর্মসংস্থান হবে। অসম ও গুজরাটের মধ্যে একাধিক শিল্প প্রকল্প যৌথ ভাবে গড়ে উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*