U.P Raining, গত দুদিনে মৃত ১৭, দুর্যোগে বহু মানুষ ঘরছাড়া 

Spread the love

রোজদিন ডেস্ক :

উত্তর প্রদেশে গত দুদিনে অবিরাম বৃষ্টিতে অন্তত সতের জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টি জেলায় বৃষ্টি পাত স্বাভাবিকের থেকে বেশি। আমেঠি, অযোধ্যা, লখিমপুর খেরি, ফতেহপুর, বরাবাঁকি সহ একাধিক জেলায় মৃত্যুর খবর আসছে। প্রবল বৃষ্টি তে বহু মানুষের ঘরবাড়ি বিপর্যস্ত। প্রশাসন উদ্ধার ও ত্রাণ কাজে নেমেছে।

উত্তর প্রদেশ ছাড়া দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টি তে বিপর্যয়ের খবর আসছে। ওড়িশা, বিহার, ছত্তিশগড় ইত্যাদি রাজ্যেও বৃষ্টি জনিত দুর্যোগে বহু মানুষের ঘর বাড়ি বিনষ্ট হয়েছে।

আশ্র‍য়হীন বহু মানুষ। প্রশাসন দুর্যোগ কবলিত এলাকা থেকে বহু মানুষ কে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। কৃষি ক্ষেত্র জলমগ্ন হয়ে পড়েছে।

নেপাল ও সংলগ্ন অববাহিকায় প্রবল বৃষ্টির ফলে বিহারে এর প্রভাব পড়েছে। অতি বৃষ্টি র জন্য বাল্মীকি নগর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে গন্ডক নদীর জলস্তর বেড়ে চলেছে।

ছত্তিসগড়, ওড়িশায় ও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

অন্যদিকে মহারাষ্ট্রয় কম বৃষ্টির জন্য বহু এলাকা খরা কবলিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*