Molestation কলকাতার নামী হোটেলে, উত্তেজনা, ধৃত এক

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতার ই এম বাই পাসের পাশে এক নামী পাঁচ তারা হোটেলে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য দেখা দিয়েছে।। শনিবার রাতের এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত মহম্মদ রফি আজিম বেনিয়াপুকুরের বাসিন্দা।
সূত্রের খবর, শনিবার রাতে নিউ আলিপুরের এক তরুণী বন্ধুদের সঙ্গে ওই নামী পাঁচ তারা হোটেলের ডিস্কো তে গেছিলেন।। সেখানেই তরুণীর সঙ্গে আপত্তিকর, অশালীন আচরণ করা হয়। তাঁর শ্লীলতাহানি করা হয়,এমন কি তাঁকে ধাক্কাধাক্কি, মারধর ও করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ সেখানে যায়।
রবিবার অভিযুক্ত যুবক কে পুলিশ গ্রেফতার করে।
এমন এক নামী পাঁচ তারা হোটেলে কি ভাবে এই ঘটনা হোল তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*