রোজদিন ডেস্ক :
বোলপুরে ত্রিশুলাপট্টি এলাকায় বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা-কে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার রাতে তাঁকে ডেকে নিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। পরিকল্পনামাফিক তাঁকে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। এখন অবধি কেউ গ্রেফতার হয় নি। ঘটনা র তদন্তের ভার সিআইডি কে দেওয়া হয়েছে। গতকাল রাতের এই ঘটনার জেরে আজও পরিস্থিতি থমথমে। কে বা কারা তাঁকে এই ভাবে হত্যা করলো তা নিয়ে চর্চা চলেছে। নিহত চন্দন ভল্লার পরিবার একে রাজনৈতিক খুন বলে অভিযোগ করেছেন।

Be the first to comment