রোজদিন ডেস্ক :
বিশিষ্ট সাংবাদিক তরুণ গাঙ্গুলি প্রয়াত হয়েছেন। গতকাল নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৮৯। তাঁর কন্যা, জামাতা ও নাতনি আছেন।
প্রবীণ সাংবাদিকের প্রয়াণে কলকাতা সহ রাজ্যের সাংবাদিক, প্রচার মাধ্যম মহলে গভীর শোকের ছায়া নেমেছে।
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।
তরুণ গাঙ্গুলি হিন্দুস্থান স্ট্যান্ডার্ড, দ্য স্টেটসম্যান, বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য টেলিগ্রাফ ইত্যাদি নামী সংবাদপত্রে কাজ করেছেন। বাম, অতি বাম রাজনীতি নিয়ে তাঁর বহু রচনা, বই আছে।
অত্যন্ত সহৃদয়, সুভদ্র, কর্মদক্ষ এই প্রবীণ সাংবাদিকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগী মহল। বিশিষ্ট লেখক শ্যামল গাঙ্গুলি, বিশিষ্ট সাংবাদিক তাপস গাঙ্গুলি তাঁর ভাই।

Be the first to comment