আরও ১২

Spread the love
  1. নন্দীগ্রামের উপনির্বাচনের আগে বড় স্বস্তিতে বিজেপি। হাসিরানি রথের মনোনয়ন বৈধ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
  2. মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন বিজেপি প্রার্থী, কংগ্রেসের এই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।
  3. জামিন কি মিলবে? নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে।
  4. সাত সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ একাধিক ঠিকানায় ইডির তল্লাশি। তল্লাশি তাঁর সিঙ্গুরের বাগান বাড়িতেও।
  5. ইন্দ্রনীল সেনের আত্মীয়স্বজন ও কোম্পানির কর্তাদের বাড়ি, অফিসেও চলছে ইডির তল্লাশি।
  6. ২৪ ঘন্টা পেরিয়ে মঙ্গলবার সল্টলেকের করুণাময়ী চত্বরে কমপিউটার শিক্ষকদের অবস্থান চলছে।
  7. চাকরি বাতিল করা যাবে না, স্থায়ীকরণ করতে হবে, এই দাবিতে পথে নেমেছেন সরকারি স্কুলের ওই কমপিউটার শিক্ষকরা।
  8. তাঁর ওপর পরপর ২ দিন প্রাণঘাতী হামলা, সোমবার রাতে তাঁর বাড়িতে গিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বয়ান রেকর্ড করল পুলিশ।
  9. জ্ঞানেশ কুমার ইস্যুতে ইন্ডি জোট নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে
  10. ইন্ডি জোটের পিন্ডি অনেক দিন আগে চটকে গেছে। মমতার দিল্লিযাত্রাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
  11. উনি দিমাগী নকশালদের সঙ্গে পরিকল্পনা করতে যাচ্ছেন। আজাদী স্লোগান যিনি দেন তিনি কি করতে পারেন সবাই জানে। পুলিশকে বলবো এবং সেন্ট্রাল আইডিকে বলবো ভালো করে নজর রাখবেন, বললেন মুখ্যমন্ত্রী।
  12. উত্তর প্রদেশের পিলভিটের কাছে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। মা, পুত্র ও পুত্রবধূর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা দুই শিশু বেঁচে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*