- নন্দীগ্রামের উপনির্বাচনের আগে বড় স্বস্তিতে বিজেপি। হাসিরানি রথের মনোনয়ন বৈধ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
- মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন বিজেপি প্রার্থী, কংগ্রেসের এই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।
- জামিন কি মিলবে? নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে।
- সাত সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ একাধিক ঠিকানায় ইডির তল্লাশি। তল্লাশি তাঁর সিঙ্গুরের বাগান বাড়িতেও।
- ইন্দ্রনীল সেনের আত্মীয়স্বজন ও কোম্পানির কর্তাদের বাড়ি, অফিসেও চলছে ইডির তল্লাশি।
- ২৪ ঘন্টা পেরিয়ে মঙ্গলবার সল্টলেকের করুণাময়ী চত্বরে কমপিউটার শিক্ষকদের অবস্থান চলছে।
- চাকরি বাতিল করা যাবে না, স্থায়ীকরণ করতে হবে, এই দাবিতে পথে নেমেছেন সরকারি স্কুলের ওই কমপিউটার শিক্ষকরা।
- তাঁর ওপর পরপর ২ দিন প্রাণঘাতী হামলা, সোমবার রাতে তাঁর বাড়িতে গিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বয়ান রেকর্ড করল পুলিশ।
- জ্ঞানেশ কুমার ইস্যুতে ইন্ডি জোট নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে
- ইন্ডি জোটের পিন্ডি অনেক দিন আগে চটকে গেছে। মমতার দিল্লিযাত্রাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
- উনি দিমাগী নকশালদের সঙ্গে পরিকল্পনা করতে যাচ্ছেন। আজাদী স্লোগান যিনি দেন তিনি কি করতে পারেন সবাই জানে। পুলিশকে বলবো এবং সেন্ট্রাল আইডিকে বলবো ভালো করে নজর রাখবেন, বললেন মুখ্যমন্ত্রী।
- উত্তর প্রদেশের পিলভিটের কাছে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। মা, পুত্র ও পুত্রবধূর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা দুই শিশু বেঁচে গেছে।

Be the first to comment