Gyanesh Kumar, প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি জাতীয় কংগ্রেসের 

Spread the love

রোজদিন ডেস্ক :

কংগ্রেস জাতীয় নেতৃত্ব জ্ঞানেশ কুমার ইসুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইস্তফার দাবি করলেন। আজ দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির ( সি ডব্লিউ সি) র গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অবিলম্বে জ্ঞানেশ কুমার কে অপসারণের দাবি তুলে বলেন, তাঁকে মদত ও চাপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত।

আগামীকাল দিল্লিতে জ্ঞানেশ কুমারকে নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগের দিন জাতীয় কংগ্রেসের এই দাবি তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।

আজ সি ডব্লিউ সির গুরুত্বপূর্ণ বৈঠকে মল্লিকার্জুন খড়গে বলেন, দল জ্ঞানেশ কুমার ও সরকারের বিরুদ্ধে জোরদার প্রচার করবে। নির্বাচনী প্রক্রিয়া, ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ নিয়ে পথে নেমে আন্দোলন করবে, সংসদে ও সরব হবে। ভোটার তালিকায় যাঁদের নাম বাদ গেছে, তাঁদের নাম তোলার জন্য আবেদন করার সুযোগ দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব রাজনৈতিক দল কে ভোটার তালিকা দেওয়ার জন্য ও তিনি দাবি করেন।

দুই নির্বাচন কমিশনার কে অন্ধকারে রেখে যেভাবে মুখ্য নির্বাচন কমিশনার এসআইআর সহ একাধিক সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন,তা সারা দেশ জানে, এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকার ওঁর কোন অধিকারই নেই। এর সঙ্গে ওঁর ওপর চাপ সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত বলে মল্লিকার্জুন খড়গে জানান।

কংগ্রেস ভোটার তালিকায় স্বচ্ছতা, নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষতা চায় বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*