১০টা

Spread the love
  1. এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম সোনা। ৪X৪০০ মিটার রিলেতে সোনা ভারতীয় মহিলা দলের। কিরণ পাহাল, প্রাচী চৌধুরী, পুভাম্মা মাচেত্তিরা, বিথ্যা রামরাজের এই সাফল্যে ভারতের মেডেল সংখ্যা বেড়ে হল ৫৩।
  2. মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরা  ‘সারথি’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে আর নবম শ্রেণিতে উঠলে নয়, অষ্টম শ্রেণিতে উঠলেই স্কুল থেকে সাইকেল পাবে পড়ুয়ারা।
  3. ‘সারথি’ প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যে শিল্পগোষ্ঠী বা সংস্থা সাইকেল বানাতে চায়, তাদের বিনামূল্যে জমি দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, “আগের মুখ্যমন্ত্রী আত্মীয়দের থেকে সাইকেল কিনতেন। আমরা সাইকেল কারখানা তৈরির জন্য জমি দেব। নতুন সংস্থার কাছ থেকে সাইকেল কিনব।” উল্লেখ্য আগে পঞ্জাব থেকে সাইকেলের যন্ত্রাংশ নিয়ে আসা হয়। এখন তা বাংলাতেই তা তৈরি হবে।
  4. মাত্র ৫০ হাজার টাকা দিলেই মিলবে ফ্ল্যাট। বাকি টাকা দেবে রাজ্য ও কেন্দ্রের সরকার। কিছু অংশ বহন করবে শ্রম দপ্তর। অর্থনৈতিক ভাবে দুর্বল চটকল শ্রমিকদের জন্য এমনই প্রকল্পের কথা জানালেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
  5. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারির দাবিতে কংগ্রেসের জেলাশাসক অফিস অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমানে। মঙ্গলবার দুপুরে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করতে গেলে বাধা দেয় পুলিশ। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
  6.  মিললেও মঙ্গলবার ছাড়া পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কাঁথি ও হলদিয়া কোর্ট থেকে যথা সময়ে প্রয়োজনীয় কাগজ দাখিল করতে না পারায় এদিন জেলেই থাকতে থাকতে হবে তাঁকে। আগামী কাল তাঁর ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  7. তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। মঙ্গলবার নতুন মামলায় যুক্ত করা হলো তাঁকে। এ বার আইসিডিএসের চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আনা হলো তাঁর বিরুদ্ধে।
  8. জয়নগর বিধানসভার  শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক রদবদল। মঙ্গলবার বিজেপির নেতৃত্বে এখানে আনুষ্ঠানিকভাবে নতুন পঞ্চায়েত বোর্ড গঠিত হয়েছে। নতুন বোর্ড পরিচালনায় প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কাবেরী দাস এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন অপর্ণা সরদার।
  9. নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার উলুবেড়িয়ার রাজাপুরের ঘটনা। সোমবার থেকে নিখোঁজ ছিল বছর ১৬-র ওই কিশোরী।
  10. CISF ক্যাম্পে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*