রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের সীমান্তে কথা কাটাকাটির জেরে সতীর্থ র গুলিতে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক আধিকারিক সহ চার সি আই এস এফ কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। তাঁরা সকলেই রঞ্জিত সাগর বাঁধের সেওয়া জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা য় মোতায়েন ছিলেন। সূত্রের খবর, কোন কারণে হেড কনস্টেবল অভিদেশ কুমারের সঙ্গে অন্য দের বচসা বাধলে তিনি আচমকাই এলোপাথাড়ি গুলি চালালে চার সি আই এস এফ কর্মী মর্মান্তিক ভাবে প্রাণ হারান। তাঁরা হলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, এস আই লক্ষ্মণ সিংহ, দুই কনস্টেবল রফিক আহমেদ ও সন্দীপ কুমার। হেড কনস্টেবল অভিদেশ কুমার কে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে সি আই এস এফের পদস্থ আধিকারিক রা ঘটনা স্থলে যান৷ কেন অভিদেশ কুমার এই ভাবে সতীর্থ দের গুলি করলেন, এতে স্তম্ভিত সবাই। গত কয়েকদিন তাঁর আচরণে কোন পরিবর্তন, অস্বাভাবিক তা লক্ষ্য করা গেছিল কিনা, তিনি মানসিক চাপে ছিলেন কিনা সব ই খতিয়ে দেখা হচ্ছে। সি আই এস এফ কর্তৃপক্ষ এই বিষয়ে ওখানে উপস্থিত অন্যদের সঙ্গে ও কথা বলবেন৷ হাড়হিম করা এই ঘটনা য় এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি থমথমে।

Be the first to comment