- ঘাটালের জলযন্ত্রণা থেকে মুক্তি দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- চেয়ারে বসে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। চোখ মুখে আতঙ্ক। আর তাঁর সামনেই লাঠি, রড নিয়ে সিউড়ি পার্টি অফিসে ভাঙচুর চালাচ্ছেন একদল যুবক। বুধবার সিউড়ির পার্টি অফিসের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামলাকারী তিন যুবককে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ।
- ওই তিন যুবক বলেন, ‘গত ১৫ বছর অনুব্রত মণ্ডল অত্যাচার করেছেন। কিন্তু পুলিশ, প্রশাসন তাঁর কব্জায় ছিল বলে কিছু বলতে পারিনি আমরা। এখন প্রতিবাদ করলাম।’ তাঁরা কোনও রাজনৈতিক দলের কর্মী নন বলেও দাবি করেছেন ওই যুবকরা।
- কাজল সেখ বলেন, ‘অনুব্রত মণ্ডলের যেহেতু নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তাই সেই নিরাপত্তা বলয় ফিরে পেতেই তিনি এই ঘটনা সাজিয়েছেন। না হলে যখন ওই যুবকরা হামলা চালায় তখন তিনি কেন বসে বসে হাসছিলেন?’ বলেন, ‘অনুব্রত মণ্ডলের যেহেতু নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তাই সেই নিরাপত্তা বলয় ফিরে পেতেই তিনি এই ঘটনা সাজিয়েছেন। না হলে যখন ওই যুবকরা হামলা চালায় তখন তিনি কেন বসে বসে হাসছিলেন?’
- ইন্দ্রানীল সেন বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। বুধবার টানা দিনভর জিজ্ঞাসাবাদ পর বেরোলেন তিনি।
- গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায়। বুধবার ভোর থেকে ব্যাপক হারে পাড় ভাঙতে শুরু করে গঙ্গা। মুহূর্তের মধ্যে প্রায় ২২টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়।
- তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন বিএমএস-এর শহিদ মাতঙ্গিনী ব্লক সভাপতি গোপাল মণ্ডল। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের মেচেদা বাস স্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে কোলাঘাট থানার পুলিশ।
- বিহারে দুই সরকারি আধিকারিকের বাড়িতে ভিজিল্যান্সের তল্লাশিতে উদ্ধার কুবেরের ধন। তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ, সোনা-রুপো-হিরের গয়না, দামি হাতঘড়ি এবং সম্পত্তির নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
- মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে দাঁড়িয়ে থাকা মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার ভোররাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা ১২২৬১ নম্বর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের রেকে আগুন নজরে আসে। ওই রেকে কোনও যাত্রীও ছিলেন না। ফলে কোনও বড় বিপদ ঘটেনি।
- দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস-এর ফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি টিম। শুক্রবার ফাইনালে চিন-এর বিরুদ্ধে নামবে ভারত।

Be the first to comment