Indian Politics, আগামী কয়েক মাসে বড় পরিবর্তনের ইঙ্গিত রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বড় পরিবর্তন হতে পারে বলে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী ইঙ্গিত দিয়েছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে তাঁর এই ইঙ্গিত পূর্ণ বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, রাহুল গান্ধীর মতে, এমন কিছু ঘটনা হতে পারে, যা মোদি – শাহের জন্য অনুকূল হবে না।
লোকসভা নির্বাচনে র এখন ও দু বছরের বেশি বাকি। এর মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা র দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস সহ বিরোধী পক্ষ। এন ডি এ র তিন শরিক ও চান, জ্ঞানেশ কুমারের মুখ খোলা উচিত। এস আই আর, ভোটার তালিকা সহ নানা বিষয়ে তাঁর বিরুদ্ধে আনা মামলা শুনতে রাজী দেশের শীর্ষ আদালত। আগামী সপ্তাহে এর শুনানি হওয়ার আশা। এতে যথেষ্ট অস্বস্তি তে কেন্দ্রীয় সরকার ও। সূত্রের খবর, রাহুল গান্ধী বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকে দাবি করেন, বিরোধী দের আন্দোলন প্রভাব ফেলেছে, সরকার চাপের মধ্যে আছে। তবে এই ছয় থেকে আট মাসের সময়কালে কি হতে পারে তার নির্দিষ্ট কোন ব্যাখ্যা তিনি দিয়েছেন কিনা তা পরিস্কার নয়।
রাহুল গান্ধী এই পরিস্থিতিতে বিরোধী ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাজ্য স্তরে ইন্ডিয়া জোটের শরিক দের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও নির্বাচন কমিশন, ভোটার তালিকা, সংবিধান, গণতন্ত্রের মর্যাদা রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান রাহুল গান্ধী। বৈঠকে উপস্থিত সব বিরোধী নেতাই এতে সহমত ব্যক্ত করেন বলে জানা যায়।
২ অক্টোবর থেকে ৮ অক্টোবর অবধি ইন্ডিয়া জোট গণতন্ত্র রক্ষা সপ্তাহ পালন করবে। এইদিন বিভিন্ন দল তার প্রস্তুতি ও নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*