Youth dies in Sandakphu,এসেছিলেন তুফানগঞ্জ থেকে

Spread the love

রোজদিন ডেস্ক: দার্জিলিং এর সান্দাকফু তে ট্রেকিং করতে এসে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন কোচবিহারের যুবক প্রিয়তোষ অধিকারী। তুফানগঞ্জের বাসিন্দা প্রিয়তোষ (২৬) চার বন্ধুর সঙ্গে ওখানে যান। তাঁদের সঙ্গে একজন সিকিমের গাইড ও ছিলেন।
সূত্রের খবর, পাঁচ জনের এই দল টি সিকিমের ওখরে হয়ে ফালুট পৌঁছে ছিলেন। সেখান থেকে তাঁরা সান্দাকফু র উদ্দেশ্যে রওনা দেন। দুর্গম পাহাড়ি পথে আচমকাই মৃত্যু হয় তরুণ প্রিয় তোষের। এতে রীতিমত ভেঙে পড়েন তাঁর সহ যাত্রীরা। খবর পেয়ে পর্যটন দফতর সহ সংশ্লিষ্ট বিভাগ তাঁর দেহ উদ্ধারের জন্য তৎপর হন।
তরতাজা, প্রাণবন্ত তরুণের এই মর্মান্তিক অকাল মৃত্যু তে তুফানগঞ্জে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*