রোজদিন ডেস্ক: তিনি প্রধানমন্ত্রী র দফতরের আধিকারিক, এই পরিচয় দিয়ে নবান্নে এসেছিলেন এক মহিলা। সূত্রে র খবর, তিনি পূর্ত দফতরের আধিকারিক দের কাছে তথ্য চান। আকাঙ্খা বিদ্যার্থী নামের এই মহিলার কথা বার্তায় অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ হয় আধিকারিক দের। তাঁরা পুলিশে অভিযোগ করেন।
সূত্রের খবর, বুধবার দুপুরে মধ্য দিল্লির বাসিন্দা আকাঙ্খা বিদ্যার্থী নবান্নে পুর্ত মন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করতে আসেন। কয়েক দিন আগে মন্ত্রী র সচিব কে ই মেল করে তিনি দেখা করার অনুমতি পান। নিজেকে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকের ভূয়ো পরিচয় দেন।
পুলিশ অভিযোগ পেয়ে তাঁর খোঁজ খবর শুরু করে। বৃহস্পতিবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় নবান্নের অন্দরে চাঞ্চল্য দেখা দিয়েছে। কড়া নিরাপত্তা র বেষ্টনী তে তিনি কিভাবে সেখানে প্রবেশ করে মন্ত্রী, আধিকারিক দের সঙ্গে দেখা করলেন, এতে সংশ্লিষ্ট মহল বিস্মিত। তিনি কেন, কি উদ্দেশ্যে এসেছিলেন, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment