রোজদিন ডেস্ক: নিজের জীবনের ঝুঁকি নিয়ে তেল আভিভ গামী বিমানের শতাধিক যাত্রী, বিমান কর্মীদের প্রাণ রক্ষার জন্য ক্যাপ্টেন স্মিত মচ্ছর কে গুজরাট গরিমা পুরস্কারে ভূষিত করবে ওই রাজ্য।
বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল এই ঘোষণা করেন। বলেন, ইস্রায়েল গামী বিমানে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করে স্মিত মচ্ছর বিশ্বমঞ্চে গুজরাট ও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসাধারণ সাহসিকতা ও মানবিকতার স্বীকৃতি দিতে তাঁকে গুজরাট গরিমা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি গুজরাট বংশোদ্ভূত বলে মুখ্যমন্ত্রী জানান।
অন্যদিকে মুম্বাই এ স্মিত মচ্ছরের পরিবার সহ গোটা এলাকা তাঁর জন্য গর্বিত। আহত, রক্তাক্ত অবস্থায় তিনি যেভাবে নিজের কর্তব্যে অবিচল ছিলেন, এর জন্য সারা বিশ্ব তাঁকে কুর্নিশ জানাচ্ছে।
সৌদি র হাসপাতালে চিকিৎসা ধীন এই বীর পাইলট কে নিয়ে সারা দেশ ই গর্বিত। তাঁর শারীরিক কুশল কামনা করছে সারা দেশ, বিশ্ব ও।

Be the first to comment