I N D I A জোটে যেতে আগ্রহী ঋতব্রত পন্থীরা, আপত্তি মমতা থাকায়

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি র বিরুদ্ধে আন্দোলনের শরিক হতে ইন্ডিয়া জোটে যোগ দিতে আগ্রহী ঋতব্রত পন্থী তৃণমূল। কিন্তু ওই জোটে মমতা ব্যানার্জি না থাকলে তবেই যাবেন তাঁরা। বৃহস্পতিবার এই শিবিরের নেতা আখরুজ্জামান এই কথা জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি বিজেপি র বিরুদ্ধে লড়তে চান না৷ এখন একঘরে হয়ে গেছেন তাই ইন্ডিয়া জোটে যাচ্ছেন। তিনি যখন সুবিধা পাবেন ওই জোট ছেড়ে বিজেপি কেই সুবিধা করে দেবেন।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী র বিরুদ্ধে এমন অভিযোগ আগেও শোনা গেছে। সিপিএম এই অভিযোগ বরাবর করে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলতেন, মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ উনি রাজ্যে বিজেপি কে এনেছেন।
তা সত্বেও ইন্ডিয়া জোটে সিপিএম আছে, এবার কেরলমে শোচনীয় ভাবে পরাজিত হলেও বিজেপি বিরোধী আন্দোলন, লড়াই এ তারা কংগ্রেসের সঙ্গে ই আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*