রোজদিন ডেস্ক: প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী র বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হোল।। প্রাক্তন সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে তদন্ত কারী কমিটি এই তদন্ত করছে। এই কমিটির প্রধান প্রাক্তন বিচার পতি বিশ্বজিৎ বসু।
প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি হুগলির এক সমবায় সমিতি থেকে কোটি টাকার ঋণ নিয়েছিলেন।।
মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আগেই এই নিয়ে প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার তিনি সুর চড়িয়ে স্নেহাশিস চক্রবর্তী কে গ্রেফতারের দাবি করেন। পালটা তাঁর শিক্ষাগত যোগ্যতা, সারদা কান্ডে জেল খাটা নিয়ে পৃথকভাবে তোপ দাগেন স্নেহাশিস চক্রবর্তী ও।।
নির্বাচনে পরাজিত হলেও তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন।
এই নিয়ে তীব্র কটাক্ষ করেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি।। বুধবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন কে ই ডি দীর্ঘ ক্ষণ জেরা করে, এইদিন তদন্ত শুরু হয়েছে স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে, এই নিয়ে কটাক্ষ করেন তিনি।

Be the first to comment