C J P leader Avijit Dipke আটক মুম্বাই এ

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শুক্রবার দেশব্যাপী জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি ( সি জে পি)।। মুম্বাই এ তাঁদের এই আন্দোলন শুরুর কথা। বৃহস্পতিবার মেরিন ড্রাইভে সি জে পি নেতা অভিজিৎ দীপকে কে আটক করে পুলিশ। তাঁরা সেখানে ব্যানার, প্লাকার্ড ইত্যাদি নিয়ে কেন এসেছেন জানতে চায় পুলিশ। এরপর অভিজিৎ দীপকে সহ কয়েকজন কে থানায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ তাঁদের আটক করে জিজ্ঞাসা বাদ করা হয়। মুম্বাই এর শিবাজি পার্কে তাঁদের জমায়েতের অনুমতি দিতে ও পুলিশ অস্বীকার করে বলে জানা গেছে।
সি জেপি অবশ্য শুক্রবার তাঁদের আন্দোলনে দৃঢ় প্রতিজ্ঞ। শিবসেনা ( ইউ বি টি) উদ্ধব ঠাকরে, এম এন এস নেতা রাজ ঠাকরে, আদিত্য ঠাকরে প্রমুখ তাঁদের এই আন্দোলন কে সমর্থন যোগাচ্ছেন বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*