Adhir Choudhury to ex CM, “ব্যাগেজ ” ছাড়া কংগ্রেসে যোগ দানের আহবান!

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে ” ব্যাগেজ ” (!)ছাড়া কংগ্রেসে ফিরে আসার আহবান জানালেন বিশিষ্ট নেতা অধীর চৌধুরী। এমন কি ওঁর নেতৃত্ব মানতেও তাঁর আপত্তি নেই। একটাই কথা, ব্যাগেজ আনা চলবে না। তবে তাঁর সঙ্গে থাকা বিধায়ক, সাংসদ দের নিয়ে তাঁকে কংগ্রেসে ফেরার আহবান জানিয়েছেন অধীর চৌধুরী।। অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে তিনি ব্যাগেজ বলতে সাংসদ অভিষেক ব্যানার্জিকে ইঙ্গিত করেছেন বলে রাজনৈতিক মহল মনে করেন। একদা সাবেক তৃণমূলের সবার চোখের মণি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, যাঁকে তিনি নিজের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। রাজ্য পাট হারানোর পর দলের ভাঙনের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী র একদা ঘনিষ্ঠ দের সিংহ ভাগ ই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। যদিও নেত্রী এতে কোন হেলদোল নেই। সাংসদ ভাইপো র বিরুদ্ধে দলে রোষ, বিপুল দুর্নীতির অভিযোগে ও তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
তাই অধীর চৌধুরীর আহবানে তিনি আদৌ সাড়া দেবেন কিনা তা নিয়ে সংশয় আছে।
মমতাপন্থী তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এইদিন জানান,উনি ( অধীর চৌধুরী) যা মনে করেছেন, বলেছেন। কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দিল তা নিয়ে আলোচনা হবে।তাঁরা ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে অভিষেক ব্যানার্জি তাঁদের নেতা, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে ছাড়া দল সংক্রান্ত কোন ও সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।
অন্যদিকে রাজ্য বিজেপি র প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন,তৃণমূলের রাজনৈতিক যাত্রা পথ শেষ। সিপিএমের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যেই ওই দলের জন্ম হয়েছিল।। এখন ওদের কোন উদ্দেশ্য ই অবশিষ্ট নেই। তৃণমূল কংগ্রেসে যোগ দেবে কিনা এটা তাদের ব্যাপার। তাঁরা কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবার বিরুদ্ধে ই লড়তে তৈরি বলে দেবজিৎ সরকার মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*